নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশনা আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৭:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২৩:১৩

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে এখন কর্যত নিষ্ক্রিয় রয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে দলটি।

শুক্রবার (২২ নভেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পাতায় দেওয়া পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।

সংকটের সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই ‘আশার আলো’ উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।

কর্মী-সমর্থকদের উদ্দেশে আওয়ামী লীগ বলেছে, যারা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। দেশের জন্য আপনাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। ঐক্য, সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে। প্রস্তুত থাকুন।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি