কুলাঙ্গাররাই কেবল বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৯:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:১৩

মায়া ‘যারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা বঙ্গবন্ধুর জম্মদিন পালন করে না। তারা দেশের কুলাঙ্গার ও রাজাকারের বংশধর। তারাই কেবল বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না।’ এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ৯৭তম জম্মদিনের কর্মসূচি সফল করতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, এ কুলাঙ্গারদেরও একদিন বিচার হবে। স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কারো সঙ্গে কোনও আপস নেই।
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের যেখানে ১০ থেকে ১৫ জন করে চেয়ারম্যান প্রার্থী। সেখানে বিএনপি একজন করে প্রার্থীও খুঁজে পাচ্ছে না। ফলে তারা এ নির্বাচনে কোনো উৎসাহ পাচ্ছে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের অধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সূত্র: বাসস

/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের