সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে এলেই বিএনপিকে স্পেস দেব: এইচটি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৬:৫৩আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:০৮

এইচটি ইমাম বিএনপি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরে এলে দলটিকে স্পেস দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেন, তখন আমরা তাদের সব ধরনের স্পেস দেব। তবে আমরা তাদের সব রকমের স্পেস দিয়েছি। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে  তিনি এ সব কথা বলেন।  এইচটি ইমাম বলেন, বিএনপি যতই বলুন, আমরাদের স্পেস নেই, আমরা (বিএনপি) রাজনীতি করতে পারছি না,  আমরা বের হতে পারছি না, সভা-সমাবেশ করতে পারছি না, তারা আসলে সভা-সমাবেশ করছেন, বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। আজও তাদের সম্মেলন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।  
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কয়েকবার পাকিস্তান এসেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য আছে, তিনি কয়েকবার লন্ডন থেকে পাকিস্তান এসেছেন। তার কাজই হলো পাকিস্তানি ভাবধারা বাস্তবায়ন করা। কাজেই তাদের কাছ থেকে কিছু আশা করা সম্ভব নয়। পাকিস্তানিদের সঙ্গে থেকে কোনও লাভ হবে না।
এইচটি ইমাম বলেন, খালেদা জিয়া লেডি লাদেন। আর তার ছেলে সম্পর্কে তো সবাই জানেন। তারেক রহমান দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে ওঠাবসা করতে পারেন। তিনি অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালে যখন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি করে, তখন তার বিরোধিতা করেছিলেন খালেদা জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। এর কারণ ছিল তখন তা ছিল আইএসআইয়ের ঘাঁটি।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি