খালেদা জিয়ার ভিশন-২০৩০ মিনিংলেস: আ. লীগ

বাংলা ট্রিাবউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৯:২৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৩৯

মাহবুব উল আলম হানিফ বিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এর ঘোষণাকে ‘মিনিংলেস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়ার কাছে জাতি কোনও কিছুই আশা করতে পারে না। তার কাছে ভিশন ২০৩০ আর ২০৬০ কী? এটা ‘মিনিংলেস’ কথাবর্তা। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।  
মাহবুবউল আলম হানিফ বলেন, যিনি ভিশন ২০৩০ ডেকেছেন তিনি কি তার সাম্প্রতিক  কর্মকাণ্ড ও অতীতের কার্মকাণ্ডের জন্য অনুতপ্ত? তিনি কি দুঃখ প্রকাশ করেছেন? তিনি কি পেট্রোলবোমার শিকার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন? তাতো তিনি করেননি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সম্মেলন নিয়ে দেশের জনগণের মধ্যে কোনও আগ্রহ নেই। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও তা নেই। সম্মেলন করা হয় নেতা নির্বাচনের জন্য কিন্তু দেশবাসী লক্ষ করেছে, বিএনপি নির্ধারিত সম্মেলনের তারিখের অনেক আগেই তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছে।  এরপর আজকের সম্মেলনের আর কি গুরুত্ব থাকতে পারে? তিনি বলেন, কাউন্সিলরা হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমতাবান। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তারা ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে থাকেন। আর বিএনপি কাউন্সিলরদের না ডেকেই নেতৃত্ব নির্বাচিত করেছে। তারা কখনও নিজেদের দলকে গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এটা একটা জগা-খিচুড়ি টাইপের দল।  সম্মেলনের আগেই নেতৃত্ব নির্বাচন করে আজ ঢাকডোল পিটিয়ে সম্মেলন করা দলের সঙ্গেও তামাশা, দেশবাসীর সঙ্গেও তামাশা। তাই এটা সম্মেলন না বলে তামাশাই বলা চলে।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের