যেভাবে বর্ষবরণ করবে আ. লীগ

দিনবদলের সংগ্রামে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৮:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৩৪

সৈয়দ আশরাফ জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সব সংকীর্ণ ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একইসঙ্গে দিনবদলের সংগ্রামে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা বলেন তিনি।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যৎ।
সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে বেগবান করতে নতুন বছরে অঙ্গীকার হোক, যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ ও সুশাসন প্রতিষ্ঠা করা।
এদিকে বর্ষবরণে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্ষবরণ উপলক্ষে ঢাকা (উত্তর ও দক্ষিণ) মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সকাল ৭টায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি। সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা ও উপদেষ্টা পরিষদ সদস্যরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।

এছাড়া নববর্ষ বরণ উপলক্ষে দলের শাখা সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। দেশব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচি বাস্তবায়নে স্ব স্ব এলাকায় আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: রাজধানীতে পানির সঙ্কট ভয়াবহ

পিএইচসি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী