নির্বাচনকে অগ্রহণযোগ্য করার চেষ্টা চলছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ১৮:৫০আপডেট : ০৭ মে ২০১৬, ১৮:৫৫

বিএনপি নির্বাচনের নামে এখন যা হচ্ছে, তাতে ভবিষ্যতে মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থ‍ায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা সমাজতন্ত্র ও সংস্কারকে পচিয়ে দিয়েছি। এবার নির্বাচন ও গণতন্ত্রকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার চেষ্টা চলছে। শনিবার  বিকেলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসি’র কার্যালয়ে বৈঠক করে।
নজরুল ইসলাম খান বলেন, দেশের ভালো কথাগুলো আমরা পচিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। সমাজতন্ত্রকে আমরা রাষ্ট্রীয় মূলনীতি করেছিলাম। কিন্ত এটাকে যেভাবে নষ্ট করা হয়েছে, এখন কমিউনিস্টরাও সমাজতন্ত্রের কথা উচ্চারণ করেন না। স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত—সবাই তো সংস্কারবাদী ছিলেন। কিন্তু এ শব্দটাকেও আমরা পচিয়ে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছি। এখন যদি কাউকে বলা হয় সংস্কারবাদী, মনে হয় যেন তাকে গালি দেওয়া হচ্ছে।

আরও পড়তে পারেন: নির্বাচনি সহিংসতায় ঠাকুরগাঁও ও কুমিল্লায় নিহত ২

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ইউপি নির্বাচনের পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ চলছে। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা  ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন ও ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম