গ্রেফতার বন্ধে স্বতঃপ্রণোদিত রুল জারির অনুরোধ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৬:১১আপডেট : ১৬ জুন ২০১৬, ১৬:২৫

বিএনপি চলমান গুপ্তহত্যাকারীদের ধরতে পরিচালিত পুলিশের অভিযানকে ‘সরকারের হিংসাশ্রয়ী গণগ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যা’ বলে আখ্যায়িত করেছে বিএনপি। একইসঙ্গে  এসব হত্যা ও গণগ্রেফতা বন্ধের জন্য স্বতঃপ্রণোদিত রুল জারির জন্য হাইকোর্টের কাছে অনুরোধও জানিয়েছে দলটি। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে এ অনুরোধ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী ভোটারবিহীন সরকার জনগণের ওপর চালাচ্ছে পাশবিক আক্রমণ। এখন যেভাবে ব্যাপক গণগ্রেফতার ও নির্বিচারে বিচারবহির্ভূত হত্যালীলা চলছে তা একাত্তরের ভয়াল পঁচিশে মার্চের রাত থেকে শুরু হওয়া অপারেশন সার্চ লাইটের কথাই মনে করিয়ে দেয়। তিনি  আরও বলেন, এই পবিত্র রমজান মাসেও সরকার দয়া-মায়া, মানবতা, আইন-কানুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাসহ সবকিছু বিসর্জন দিয়ে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই  নির্বিচারে গণগ্রেফতারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, কেন সরকার এই হিংসাশ্রয়ী গণগ্রেফতার ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না, সে বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল জারির  জন্য উচ্চ আদালতকে বিনীত অনুরোধ জানাচ্ছি। যেন দেশবাসী এই পবিত্র রমজান মাসে ভয়-ত্রাস  থেকে পরিত্রাণ পায়।

বিএনপির এই নেতা দাবি করেন, বর্তমান জনসমর্থনহীন শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি দেশে-বিদেশে একেবারেই শূন্যের কোঠায় চলে গেছে। অবলম্বনহীন এই সরকার শুধু নিজেদের টিকিয়ে রাখার স্বার্থেই দেশকে জঙ্গিরাষ্ট্র বানিয়ে ফেলেছে। গত কয়েকদিনে প্রায় পনের হাজার  মানুষকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার এটাই প্রমাণ করতে চাইলো, বাংলাদেশ জঙ্গিবাদ সৃষ্টির কারখানা।

আরও পড়তে পারেন: জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম