ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৬:৩৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:৪১

রুহুল কবীর রিজভী ভারতের ‘প্রেসক্রিপশনে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও আজকের বাস্তবতা’ শীর্ষক এক আলোচনায় সভায় তিনি বলেন, ‘আ. লীগ রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্যে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। আর তাদের মনোভাব হচ্ছে, ভারত যা খুশি নিয়ে যাক, শুধু আমার ক্ষমতা টিকে থাকলেই চলবে। ‘ভারতের একটি প্রদেশের যে অধিকার আছে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও সে অধিকার আমাদের নেই।’
তিনি আরও বলেন, বিরোধী দলকে জঙ্গী বানানোর জন্য সরকার গণগ্রেফতার চালাচ্ছে। দেশব্যাপী যে অভিযান চলছে, তাতে কোনও জঙ্গী ধরা হয়নি। পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে শুধু নিরীহ জনগণকে গ্রেফতার করা হচ্ছে।’
বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই বলেও মন্তব্য করে বিএনপির ঊর্ধ্বতন এই নেতা।

নয়াদিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক মুভমেন্টের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম খান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।

/এসআইএস/এইচকে/

আরও পড়ুন: জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় বাধা ছিল জামায়াত-শিবির

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে