বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭

বিএনপির নতুন কমিটি থেকে আরও তিন নেতার পদত্যাগ বিএনপির নতুন কমিটি থেকে আরও তিনজন  নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এই তিনজন হলেন, উপদেষ্টা সাংবাদিক সঞ্জিব চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা এবং মানবাধিকার-বিষয়ক সহসম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান সঞ্জিব চৌধুরী। আর সোমবার দিবাগত রাতে পদত্যাগপত্র পাঠান শিরীন ও পাপিয়া। এর মধ্যে পাপিয়া উভয় পদ ও শিরীন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত  ও  শারীরিক  কারণ  দেখিয়ে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাংবাদিক সঞ্জিব চৌধুরী।

শিরীন সুলতানা জানান, এক  নেতার একাধিক পদ না থাকার বিষয়ে বিএনপির  সর্বোচ্চ  পর্যায়  থেকে সিদ্ধান্ত নেওয়ার পর মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিরীন সুলতানা বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ- নীতিতে আমি মহিলাদলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’

পাপিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে জানতে চেয়ে বিএনপির দফতরে যোগাযোগ করা হলে দুজন দায়িত্বশীল বিষয়টি জেনেছেন বলে জানান। তবে তারা নিজের পরিচয় প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি তারা।

এর আগে কমিটি ঘোষণার দিনই বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েও তা থেকে পদত্যাগ করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।এরপর পদত্যাগ করেন মাগুরা-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।   

/এসটিএস/এএ/

সম্পর্কিত
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বশেষ খবর
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত