নির্বাচন সুষ্ঠু হলে আ. লীগ সমর্থকরাও বিএনপিকে ভোট দেবে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৫:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:০৯

নির্বাচন সুষ্ঠু হলে আ. লীগ সমর্থকরাও বিএনপিকে ভোট দেবে: দুদু

নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ সমর্থকরাও বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘অল কমিউনিটি ফোরাম আয়োজিত' রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চ্যালেঞ্জের মুখে সুন্দরবন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রামপাল বিদ্যুৎ প্রকল্প জাতীয় স্বার্থে নয় ভারতীয় স্বার্থে নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে দুদু বলেন, ‘বিনা ভোটে তথাকথিত নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষ সুন্দবন ধ্বংসকারী এই প্রকল্পের বিরোধী জেনেও শুধু ভারতকে সন্তুষ্ট করতে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা এই প্রকল্প মানি না।’

তিনি বলেন, ‘রামমাল প্রকল্প হাতে নেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও আওয়ামী লীগের বিরোধিতা করছে। এমন অবস্থায় দেশে স্বাধীনভাবে ভোট হলে তারা (আওয়ামী লীগ) অনেক নেতাকর্মীরাও বিএনপিকে ভোট দেবে।’

রামপাল প্রকল্পে যেসব বেসরকারি কোম্পানি বিনিয়োগ করতে যাচ্ছে তাদের সমালোচনা করে সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, ২০ দল মাঠে নামলে এই প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলন হবেই, না হওয়ার কোনও কারণ নেই। খালেদা জিয়া আপোষহীন নেত্রী। একবার ঘুরে দাঁড়ালে এই সরকার পালানোর পথ ও খুঁজে পাবে না। তাদের পতন হবে করুণভাবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান