'সরকার জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র করছে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৩২

'সরকার জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র করছে'
সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে ফখরুল বলেন, ‘সরকার সচেতনভাবে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। এজন্য কবর সরানোর ষড়যন্ত্র করছে।’
দেশের জনগণ এ ধরনের হঠকারী কাজ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।  
মির্জা ফখরুল বলেন, ‘লুই আই কানের মূল নকশা আনার মূল উদ্দেশ্য জিয়াউর রহমানের কবর সরানো। সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে মুক্তিযুদ্ধের মূলনায়কদের বিশেষ করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে। কিন্তু তা কোনও দিন সম্ভব হবে না।’

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানান ফখরুল। এসময় সংগঠনের আহ্বায়ক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম