অসন্তোষের ফলেই সাভারে শ্রমিক বিক্ষোভ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ০১:২২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ০১:২২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিক্ষোভ মূলত শ্রমিক অসন্তোষের ফলে ঘটেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মামলাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ বলেও অভিহিত করেছেন।
বিবৃতিতে বিএনপির মহাসচিব, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু ও উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মইনউদ্দিন বিপ্লবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাফ জাহান মিনিসহ অন্য নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার দিশাহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে হয়রানি ও নির্যাতন করছে। সাভারের শ্রমিক বিক্ষোভের ঘটনার পেছনে আমাদের জড়িয়ে মামলা দায়ের সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’
বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির জোর দাবিও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী