যুবদলের নতুন সভাপতি নীরব, সম্পাদক টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ০০:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০০:৪৯

সাইফুল ইসলাম নীরব ও সুলতান সালাহউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আংশিকভাবে ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম নীরব ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


সোমবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ের মেইল থেকে আসা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

প্রসঙ্গত, নতুন সভাপতি সাইফুল ইসলাম নীরব বিগত কমিটির সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি সুলতান সালাহউদ্দিন টুকু ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়কসহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ডিসেম্বরে যুবদলের আহ্বায়ক করা হয় সহ-সভাপতি অ্যালবার্ট ডি কস্টাকে। আগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব মনোনিত হওয়ায় পদটি শূন্য ছিল।



এদিকে যুবদল ঢাকা মহানগর উত্তর-এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন করেছেন খালেদা জিয়া। সভাপতি হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিরউদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল মনোনিত হয়েছেন। সবগুলো কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনোনিত হয়েছেন রফিকুল ইসলাম মজনু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদ হাসান মিন্টু, আর.টি. মামুন ও আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল উদ্দিন খান শাহীন মনোনিত হয়েছেন।

/এসটিএস/এআর/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম