আ. লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯



মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) আওয়ামী লীগ রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ জন্য তারা মামলা দিয়ে রাজনীতিকে মোকাবিলা করে। আমি জোর দিয়ে বলতে চাই, মামলা দিয়ে হত্যা, গুম করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে না।’রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব। এ ওকে গুলি করছে, ও একে গুলি করছে; মারছে। কী নিয়ে দ্বন্দ্ব? ভাগবাটোয়ার নিয়ে দ্বন্দ্ব। অর্থাৎ সমাজকে তারা এমন এটা জায়গায় নিয়ে গেছে, যেখানে কোনও কিছুর জবাব দিহিতা নেই।’
শাহজাদপুরের সমকালের সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আজ কারও কোনও সত্য কথা বলার অধিকার নেই। সংবাদকর্মীরা সত্য কথা সবকিছু লিখতে পারেন না। কারণ সত্য কথা লিখতে গেলে, ছবি তুলতে গেলে তাদের গুলি করে মারেন সরকারি দলের লোকেরা। সিরাজগঞ্জের শাহজাদপুরের আওয়ামী লীগের নেতার গুলিতে সাংবাদিক নিহত হয়েছেন এটাও আজ আমরা দেখলাম। ওই নেতার ইতিহাস আমরা জানি, তিনি জোর করে মেয়র হয়েছিলেন।’
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বিরুদ্ধে ২৯টি মামলা, তারেক রহমানের বিরুদ্ধে মামলা। আমাদের সবার বিরুদ্ধে মামলা।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার, অর্থনীতিকে ফিরিয়ে আনা, আমাদের বাঁচার জন্য সংগ্রামে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু,আব্দুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, শফিউল বারী বাবু, যুবদল নেতা সাইফুল আলম নিরব, সুলতান সালাহ উদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম মঞ্জু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের