‘পাতানো নির্বাচনের ট্রেনিং দেওয়ার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৪

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘খাঁটি আওয়ামী লীগার’ বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘তিনি (নুরুল হুদা) জনতার মঞ্চের একনিষ্ঠ নেতা ছিলেন। তাকে কী কারণে নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। সরকার ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন কীভাবে হবে তার ট্রেনিং দেওয়ার জন্য নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনটির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।

‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে বেছে বেছে আওয়ামী নির্বাচন কমিশন গঠন করেছেন’ বলেও মন্তব্য করেন জয়নাল আবেদীন ফারুক। নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদার জিয়ার সঙ্গে ক্ষমতাসীনদের আলোচনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে, জনগণের দাবি অনুযায়ী নির্বাচন করতে চাইলে খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতেই হবে।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে ২০১৪ সালের মতো আর ফাঁকা মাঠে গোল দেবেন না। বল এখন আপনাদের পায়ে আছে। তবে যদি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন।’

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নাজমুল হাসান রনি, শরিফুল ইসলাম প্রমুখ।

/আরএআর/এফএস/

আরও পড়ুন- 

সালিশি বৈঠকে বেদম পিটুনি! (ভিডিও)

ছিনতাইয়ের ফাঁদ মাইক্রোবাস! 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম