বল্গাহীনভাবে রাজস্ব আদায় করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৭ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১২



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১ মার্চ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী হিসেবে আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত জনগণ মানবে না বলে জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বল্গাহীনভাবে রাজস্ব আদায় করতেই সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধির কারণে অল্পসময়ের মধ্যেই বিদ্যুতের দাম আবারও বাড়ানো হতে পারে।’ বৃহস্পতিবার রাত আটটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনও কর্মসূচি দেওয়া হবে কিনা, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কর্মসূচির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আনুকূল্যতুষ্ট ব্যবসায়ীদের এলপিইজি আমদানির সুযোগ করে দিতেই একটি লাইসেন্সরাজ প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। এর ফলে প্রতিযোগিতাহীন বাজারে কিছু মুখচেনা ব্যক্তি অনার্জিত মুনাফা গুনবেন। জনগণ শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হবে।’ তিনি দাবি করেন, ‘এই অযৌক্তিক সিদ্ধান্ত মানতে গিয়ে একদিকে গ্যাসখাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে জনগণের ওপর বর্ধিত দামের চাপ পড়ছে। আসলে সরকার রাজস্ব ঘাটতি পূরণ করতে গিয়েই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সব ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধির অপচেষ্টায় মেতে উঠেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বলা হচ্ছে উচ্চমূল্যে গ্যাসের আমদানির কারণে গ্যাস সরবরাহ ব্যয় আগামীতে বাড়বে। তবে এই জন্য গ্যাসের আগাম দামবৃদ্ধির কোনও সুযোগ নেই।’





সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত অযৌক্তিক, নৈতিকতাবিহীন। এতে দেশের অর্থনীতি ভয়াবহ চাপে পড়বে।’  এ সময় তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের নানা সময়ে বৃদ্ধি করা গ্যাসের মূল্য বিষয়ে তথ্য দেন। গত আগস্টে বিইআরসিতে গণশুনানি হয়েছিল, ওই শুনানি আবারও গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু সে শুনানিও অনুষ্ঠিত হয়নি। শুনানি এড়িয়ে গ্যাসের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।  তিনি বলেন, ‘গণশুনানীতে দামবৃদ্ধির বিষয়টি অগ্রহণযোগ্য হলেও উচ্চমূল্যে আগামী এলএমজি আমদানির অজুহাতে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। এর পেছনে এলপিইজি আমদানির কারণ রয়েছে। বাস্তবে এলপিইজির দাম হ্রাস পেয়েছে।

কানাডার আদালতের রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ প্রতিবেদককে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলা যাবে। ’

 আরও পড়ুন: ১ মার্চ থেকে গ্যাসের দাম বাড়ছে
এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
সর্বশেষ খবর
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
আ.লীগের দুই নেতাকে ধরে বেধড়ক পিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম