পিলখানা ট্র্যাজেডির নিহতদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬

পিলখানা ট্র্যাজেডির নিহতদের প্রতি বিএনপির শ্রদ্ধা পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এসময় দলের সিনিয়র নেতারা নিহতদের স্মরণে কবরস্থানে মোনাজাত করেন।

বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা বনানি সামরিক কবরস্থানে যান।

এদিকে সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পিলখানা ট্র্যাজেডির নিহতদের প্রতি বিএনপির শ্রদ্ধা

উল্লেখ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর-এর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) বিপথগামী সদস্যরা তাদের কিছু দাবি-দাওয়ার নামে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। এসময় তারা অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞ চালায়।  ওই দু’দিনে তারা ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী-শিশুসহ আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করে। বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর তখনকার  মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদও নিহত হন।

পিলখানা হত্যাকাণ্ডের পর বাহিনীর আইনে এই হত্যাকাণ্ডের বিচার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও আরও ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিভাগীয় মামলায় চাকরিচ্যুতসহ সাজা দেওয়া হয় আরও অনেককে। এ বিষয়ে উচ্চ আদালতে শুনানি চলছে।

/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন- 

নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক