বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ১৩:৪২আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৩:৪৬

খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। রাজধানী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শোকবাণীতে খালেদা জিয়া বলেছেন, ‘আনোয়ার হোসেন তার নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সে কারণে এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।’
খালেদা জিয়া মরহুম কাজী আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ কাজী আনোয়ার হোসেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের