কুসিক নির্বাচন সুষ্ঠু করতে সিইসির আন্তরিকতার ঘাটতি ছিল: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ১৭:২৫আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৭:৩১

রুহুল কবির রিজভী (ছবি: সংগৃহীত) বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগ করার একদিন পর সেই অভিযোগ পুনরাবৃত্তি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি পুনরায় দৃঢ়কণ্ঠে বলতে চাই, গতকালের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিল।’ শুক্রবার বিকালে নয়া পল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সিইসি যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলুন, তিনি কুমিল্লা সিটির সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছেন।’

প্রধান নির্বাচন কমিশনারের গতকালের বক্তব্য ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে’ এবং  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘কুমিল্লা নির্বাচন প্রমাণ করে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়’—এমন বক্তব্য উদ্ধৃত করে রুহুল কবির রিজভী বলেন, ‘ককটেল বোমা ফাটিয়ে ভোটকেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম, কেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট দেওয়া, ব্যালট ছিনতাই করা, ভোটাররা যেন ভোটকেন্দ্রে না যেতে পারে, সে জন্য বাধা সৃষ্টি করা, আগের রাতে এলাকায় এলাকায় দলীয় সন্ত্রাসী দিয়ে ভীতি সৃষ্টি করা এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের অসহায়ত্বই হলো আওয়ামী লীগের অধীনে নির্বাচনের নমুনা।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে