মন্ত্রীরা ভাবেন দেশটা বিনোদন কেন্দ্র: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৭, ১৫:৩৮আপডেট : ০৩ মে ২০১৭, ১৫:৩৮

মন্ত্রী, আমলা এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তারা দেশকে বিনোদন কেন্দ্র ভাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩ মে) বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ‘হাওর অঞ্চলে এখনও মানুষের দুর্ভোগ চরমে। অথচ হাঁস-মুরগী প্রতিপালন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবরা অস্ট্রেলিয়ায় গেছেন। আর হাওর অঞ্চলের ডিসি তো ছিলেন বিদেশে। সত্যি বলতে তারা এই দেশটাকে একটা বিনোদন কেন্দ্র মনে করেন। এখানে উপার্জন করে বিদেশে গিয়ে ঘোরাই তাদের কাজ।’

বাংলাদেশ কল্যাণ পার্টির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই তো নিজের দলের সদস্যদের উদ্দেশ্য করে বলে দিয়েছেন— ‘যা আয় করেছো, ক্ষমতায় না থাকলে বিদেশে পালাতে হবে।’ তার এ কথাতেই নিজেদের দুর্নীতির বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। দুর্নীতির কথা তারা এখন নিজেরাই বলতে শুরু করেছেন। দেশের কী দুরবস্থা করেছেন তারা, সেইসব কুকীর্তি তাদের মুখ থেকেই বেরিয়ে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আশাব্যঞ্জক হয়নি জানিয়ে দেশটির সঙ্গে চুক্তির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে পানির সমস্যার সমাধান হবে বলে আশা করেছিলাম আমরা। কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি, আর হবেও না। অথচ যে বিষয়গুলো নিয়ে আমরা ভারতের সঙ্গে পানি নিয়ে দরকষাকষি করতে পারতাম সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

একই প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ভারতবিরোধী নই। ভারত আমাদের প্রতিবেশী, তারা আমাদের যুদ্ধে সহযোগিতা করেছিল। তারা আমাদের বন্ধু। তার মানে এই নয়, আমি নতজানু হয়ে সবকিছু বিলিয়ে দিবো। তাদের বিরুদ্ধে না, আমরা নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছি।’

‘দেশে আইনের কোনও শাসন নেই’— প্রধান বিচারপতির এমন বক্তব্যের সঙ্গে একমত হয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রতি পদে পদে বিচার বিভাগে হস্তক্ষেপ করছে সরকার। আপিল বিভাগকে অচল করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিচার বিভাগের ওপর সরকারের প্রশাসনিক বিভাগ প্রভাব বিস্তার করছে। এর কোনও জবাব সরকার দিতে পারবে না। পরিবর্তন চাই এই দেশের। পরিবর্তন চাই এই সরকারের, যারা সমাজ ও দেশকে কলুষিত করেছে।’

নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘একতরফা কোনও খেলা হবে না। আপনারা নির্বাচনের নামে এককভাবে খেলবেন, নিজেরাই রেফারি হবেন, আমাদের খেলতে দেবেন না। এমন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া এ দেশে কোনও নির্বাচন হবে না।’

আলোচনা সভার আয়োজক বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাকর্মীরা।

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম