ইইউ’র সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৮:১৩আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:৫৬

ইউরোপীয় ইউনিয়ন ও বিএনপি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের সঙ্গে বিএনপির একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের আলোচনা শুরু হয়। বৈঠকটি স্থায়ী ছিল প্রায় ঘণ্টাখানেক।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনকে উদ্ধৃত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, “তিনি আমাদের বলেছেন, ইইউ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বন্ধু। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখানে গণতন্ত্র আরও শক্ত হোক।’
তবে সভার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন। এটা ফেয়ারওয়েল ছিল। ইইউ একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি, আমাদের চেয়ারপারসন নেই বলে আমরা সবাই একসঙ্গে গিয়ে তাকে ফেয়ারওয়েল দিয়েছি।’
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইইউ রাষ্ট্রদূত বিএনপির কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৈঠকের বিষয়ে আমার জানা নেই।’
/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম