লন্ডনে ঈদ জামাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন না স্থানীয় নেতারা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৪

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোথায় ঈদ জামাত আদায় করেছেন তা জানেন না খোদ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। ঈদ জামাতে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির কোনও নেতাকর্মীও উপস্থিত ছিলেন না।

তারেক রহমান (ছবি: মুনজের আহমদ চৌধুরী) একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ঘরের কাছের কিংস্টন মসজিদেই ঈদ জামাতে অংশ নেন তারেক রহমান। তবে যুক্তরাজ্য বিএনপি ও যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নেতারাও এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি।

আজ শুক্রবার ইউরোপের অন্যান্য স্থানের মতো যুক্তরাজ্যেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সকালে যথারীতি ঈদের জামাতেও অংশ নেন বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানান, তারেক রহমান কোথায় ঈদের নামাজ পড়েছেন, সেবিষয়টি আমার জানা নেই।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত তারেক রহমান কিংস্টন অথবা রিজেন্ট পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তবে আজ কোথায় পড়লেন সেটি আমি জানি না।’

নাম না প্রকাশের সূত্রে স্থানীয় বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, কোন মসজিদে তিনি নামাজ পড়বেন, সেটি আগে থেকে জানলে উৎসুক দলীয় নেতা-কর্মীদের অনেকে নেতার সঙ্গে ঈদের নামাজ আদায়ে হাজির হন সেখানে। অনেকে মসজিদের ভেতরে শুরু করেন সেলফি আর রাজনৈতিক আবদার। এতে অন্যান্য মুসল্লিরা যেমনি বিরক্ত হন, তেমনি বিব্রত হন তারেক নিজেও। আর এ কারণেই কোথায় ঈদের জামাত পড়বেন সেটি গোপন রেখেছিলেন তারেক রহমান নিজেই।

শুক্রবার ঈদের জামাত আদায়কালে তার ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানী ছাড়া স্থানীয় আর কোনও বিএনপি নেতাকর্মী তারেক রহমানের সঙ্গে ছিলেন না, বলেও জানিয়েছে সূত্রটি।
আরও পড়ুন: ঘরোয়া আমেজে ঈদ কাটাবেন খালেদা-তারেক

/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান