রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করছে: ২০ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করছে, বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা দাবি করে বলেছে, ‘সরকার রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে জোটের এই অবস্থান তুলে ধরা হয়।

বিএনপি জোটের সংবাদ সম্মেলন ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছি, সরকার রোহিঙ্গা ইস্যুতে যেন জাতীয় ঐক্যমত তৈরি করে। সেটিতেও তারা ব্যর্থ হয়ছে।’

জোটের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের নিখোঁজ হওয়ার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রীয় কায়দার গুম করতে সরকার সবসময় সত্যকে গোপন করছে। এই প্রথমবারের মতো বিএনপি জোটের মহাসচিব পর্যায়ের এক ব্যক্তিকে গুম করা হলো।’ এসময় তিনি এ যাবৎ গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান দাবি করেন।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সরকার গুম-খুন করে বিশ দলীয় জোটকে স্তিমিত করে দিতে চায়। সরকার আবারও জোট ভাঙার ষড়যন্ত্র করছে, এরপরও তারা সফল হবে না। বিশ দলীয় জোট অটুট আছে এবং থাকবে।’

সংবাদ সম্মেলনে এসময় বিশ দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী