প্রধান বিচারপতিকে নিয়ে সরকার মিথ্যাচার করেছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৫:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৫:৪০

মওদুদ আহমদ (ফাইল ছবি) প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে সরকার সমস্ত বিচার বিভাগকে অপমানিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
মওদুদ বলেন, ‘প্রধান বিচারপতি তো একটি প্রতিষ্ঠান। সরকারের উচ্চপর্যায় থেকে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি এ সরকার সম্পূর্ণভাবে ধূলিসাৎ করেছে। প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে তার বাস ভবনের সামনে গতকাল একটা লিখিত বক্তব্য দিয়ে গেছেন। ওই বক্তব্যের মাধ্যমে আজ দু’টি জিনিস প্রমাণিত হয়েছে- তার মধ্যে একটি হলো দুই অক্টোবর লেখা আইনমন্ত্রী যে চিঠি দেখিয়েছেন সে চিঠি প্রধান বিচারপতি লেখেননি এবং তিনি তাতে সইও করেননি। আরেকটা হলো প্রধান বিচারপতি কখনোই অসুস্থ ছিলেন না। তিনি সুস্থ ছিলেন সে কথাই জাতির কাছে বলে গেছেন।’
বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, ‘দুই অক্টোবরের লেখা প্রধান বিচারপতির যে চিঠি দেখানো হয়েছিল। সেটা ছিল একটি ভুয়া চিঠি। আইনমন্ত্রী যে চিঠিটা আপনাদের (সাংবাদিকদের) দেখিয়েছিল তাতে ছয়টি বানান ভুল ছিল। চিঠিতে তার (প্রধান বিচারপতি) সই কিনা তা নিয়েও সন্দেহ দেখা গেছে।’

মওদুদ আহমদ বলেন, ‘এর প্রতিক্রিয়া হবে গভীর। এটা কখনও কল্পনা করা যায় না। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আইনি সহায়তা না নিয়ে রিভিউ করার সুযোগ থাকার পরও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন তাতে এটাই প্রমাণিত হয় যে, বর্তমান সরকার স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করে না। সেটাই বিচারপতি সিনহা কাল যাওয়ার সময় নিশ্চিত করে গেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। তিনি অত্যন্ত সুস্পষ্ট করে বলেছেন, আমি স্বেচ্ছায় যাচ্ছি। কালকে উনি অনেক সাহসের পরিচয় দিয়েছেন। ওনার কথাটা জাতির কাছে তুলে ধরেছেন। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। বিদেশ যাওয়ার ব্যাপারে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি কিন্তু এ কথাও বলেছেন তিনি থাকলে আরও বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে এ কারণেই তিনি চলে গেছেন।’ এতে তিনি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন সাবেক এ আইনমন্ত্রী।

/এজেডকে/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের