সংলাপের প্রস্তাবনা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ২০:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:১৮

বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের প্রস্তাবনা ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। শনিবার সন্ধায় ৬টা ৪৫ মিনিটে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৈঠকের শুরু থেকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব ঈসমাইল জবিরুল্লাহ প্রমুখ। তবে রাত সাড়ে আটটার পর  গয়েশ্বর চন্দ্র রায় ও  রুহুল কবির রিজভী বৈঠক থেকে বের হয়ে যান বলে জানা গেছে।

শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিদেশে থাকার কারণে আগামীকালের সংলাপে অংশ নিতে পারবেন না। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ আজ রাত ১২টায় দেশে আসবেন। আগামীকালের সংলাপে তিনি অংশ নেবেন।  

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি। ইতোমধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে একটি বড় প্রতিনিধি দল যাবে।

/এএইচআর/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী