খালেদা জিয়া ছাড়া আগামীতে কোনও নির্বাচন হবে না: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৭:০৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) খালেদা জিয়া ছাড়া আগামীতে দেশে কোনও নির্বাচন হবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনার অধীনেও দেশে কোনও নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ এর বিচার করবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদেরকেও একদিন জনতার আদালতে দাঁড় করাবে এদেশের জনগণ।’
সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, ‘দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে ২৩টি শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এতে প্রমাণ হয় দেশে গণতন্ত্র নেই। প্রধান বিচারপতি দেশের গণতন্ত্র এবং বিচার বিভাগ নিয়ে কথা বলায় সরকারের আক্রোশে পড়েছেন। তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।’
সরকার নিজের হাতে বিচার বিভাগের স্বাধীনতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, ‘জনগণ আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’

স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী ২০১৮ সাল হবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বিজয়ের মাস। শেখ হাসিনার নেতৃত্ব আর কোনও নির্বাচন হবে না। খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে।’

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে নির্বাচন করার চিন্তা করছেন, তাদের বলবো সেই নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না। যারা বলে বিএনপির জনসমর্থন আছে কিন্তু সংগঠন নেই তাদের বলবো আজকের জনসভা দেখেন। বাধা দেওয়ার পরও কিভাবে মানুষ জনসভায় অংশ নিয়েছে।’

প্রায় ১৯ মাস পর রাজধানীতে আয়োজিত এই সমাবেশ প্রধান অতিথির হিসেবে উপস্থিত রয়েছেন খালেদা জিয়া। সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত আছেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

/এইচএআর/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম