সমাবেশ বন্ধ করতে যানবাহন বন্ধ করে দিয়েছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:৫২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সমাবেশ বন্ধ করতে সরকার রাজধানীমুখী দূরপাল্লার যানবাহন এবং নগরীতে চলাচল করা গণপরিবহন হঠাৎ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বন্ধ করতেই এই কৌশল নিয়েছে সরকার।’ 

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার সমাবেশের প্রস্তুতি চলাকালে তিনি গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সকাল থেকেই খবর পাচ্ছি যে, বিভিন্ন জায়গার রাস্তাঘাট এবং বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়ক বন্ধ করা হয়েছে যাতে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন।’

তবে এভাবে জনস্রোত থামানো যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়ে তা সফল করবে।’

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার অগণতান্ত্রিক আচরণ করছে। গতরাত থেকেই দলের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে। অগণতান্ত্রিক আচরণ করে কোনও লাভ হবে না, সমাবেশ হবেই। সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে।’

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের