আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ০৪:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ০৪:১৯

মির্জা আব্বাস (ফাইল ছবি) আন্দোলন ও নির্বাচনের জন্য বিএনপি সমানভাবে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তিনি এই তথ্য উল্লেখ করেন। এখানে ছিল মুক্তিযুদ্ধ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
আওয়ামী লীগকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘একবার আপনারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করেছেন, কিন্তু এবার মার্কামারা নির্বাচন করতে দেওয়া হবে না। মানুষ সেই ধরনের নির্বাচন করতে দেবে না।’
এই নেতার দাবি— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচন দিতে হবে। তাহলেই সেই নির্বাচনে সব দল ও দেশের মানুষ অংশ নেবে বলে মনে করেন তিনি।
মির্জা আব্বাসের ভাষ্য, ‘আওয়ামী লীগের যুদ্ধ হলো ক্ষমতায় ঠিকে থাকার। আর আমারা জনগণের কাছে হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে সংগ্রাম করছি। ক্ষমতায় যেতেই হবে, এমন কথা কখনও বিএনপি বলে না। ভাবেও না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। আর তা বিকশিত করেছেন খালেদা জিয়া। সেই গণতন্ত্র আজ হায়েনার কবলে। এর হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘পাকিস্তানিদের হাত থেকে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এখন মনে হচ্ছে, দেশটাকে আবারও স্বাধীন করতে হবে! বাংলাদেশ এখন আর স্বাধীন নেই। কয়েকদিন আগে একজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তার বক্তব্য, কথাবার্তা ও কাজকর্ম দেখে এবং ইদানীং সরকারের কথাবার্তায় বাংলাদেশ স্বাধীন দেশ কিনা তা বোঝার সুযোগ নেই।’

এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১। সংগঠনটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এখানে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের