আনিসুল হককে সমাহিত করার সঙ্গে সঙ্গে নির্বাচনের ভাবনা অশোভন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৪০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) এখনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন নিয়ে ভাবনাকে অশোভন বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আনিসুল হককে কেবল সমাহিত করা হয়েছে। আমি মনে করি, এই মুহূর্তে তার লাশ দাফনের সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে ভাবা, কে কী করবেন, এই নিয়ে এখনই ভাবনাটাকে শোভন মনে করছি না।’ সোমবার  রাজধানীর নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা দেখেছি যে, তার লাশ দাফনের সঙ্গে সঙ্গে অনেকে নির্বাচন নিয়ে কথা বলছেন। আমাদের সমাজ এ বিষয়গুলোকে ভালোভাবে নেয় না।’ ঢাকা উত্তর সিটির নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে কয়েকদিন পর জানানো হবে বলেও জানান এই বিএনপি নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফর প্রসঙ্গে রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের লুটপাট, দুর্নীতি আর স্বেচ্ছারিতায় দেশে এখন নৈরাজ্য বিরাজ করছে। এই যে দুঃসময় চলছে, এমন দুঃসময়েও প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা ব্যয় করে তার বাবার নামে সড়কের নামকরণ করে তা উদ্বোধন করতে চলে গেলেন সুদূর কম্বোডিয়ায়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের