সৌদি আরবে জিয়া পরিবারের বিনিয়োগের খবর ভিত্তিহীন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সাদ্দিফ অভি) সৌদি আরবে জিয়া পরিবারের ১২’শ কোটি ডলারের বিনিয়োগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় কল্যাণ পার্টির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “কম্বোডিয়া থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের একহাত নিলেন। তারা নাকি সৌদি আরবে জিয়া পরিবারের ১২’শ কোটি ডলারের বিনিয়োগের খবর প্রকাশ করেনি। আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে এই খবরের বিষয়ে আলাপ করেছি। কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। কারণ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

মির্জা ফখরুলের অভিযোগ— ‘বর্তমান সরকার মিথ্যাচারের রাজনীতি করে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যা কিছু দরকার তাই করছে। যে ক্ষমতায় আসতে চাচ্ছে তাকেই গুম করে দেওয়া হচ্ছে।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ২০১৪ সালের মতো নির্বাচন আর চায় না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ, কোনও দলীয় সরকারের অধীনে নয়।’

সবার সঙ্গে কথা বলে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। এই সভায় আরও ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক ও দলের শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি