জিয়াউর রহমান আ. লীগের নবজন্ম দিয়েছিলেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫৫

রুহুল কবির রিজভী, ফাইল ছবি জিয়াউর রহমান আওয়ামী লীগের নবজন্ম দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার সকালে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজকে যে আওয়ামী লীগ, তার নবজন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা তো বাকশালের খাঁচায় বন্দি ছিল। আজকে শেখ হাসিনা যে আওয়ামী লীগের সভানেত্রী তাকে মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কৃতজ্ঞতা বলে কিছু নেই। তারা যে কৃতজ্ঞতা জানাবে, ভালো কাজকে প্রশংসা করবে এই জিনিস তাদের মধ্যে নেই। তাদের রক্তের ধারার মধ্যে নেই। শেখ পরিবারের কারও মধ্যে নেই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি মধ্যযুগীয় মোড়ল। তাদের মনোভাব হচ্ছে, আমার কথাই মানতে হবে, আমার কথাই শুনতে হবে। দেশের জনগণ কী বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় কী বলছে, মানবাধিকার সংস্থা কী বলছে তা শেখ হাসিনার কানে ঢোকে না।’  
রিজভী আরও বলেন, ‘পুলিশ নির্দেশ দেয় কিভাবে চলবেন আর কিভাবে চলবেন না। পুলিশের অত্যাচারে অতিষ্ঠ দেশের জনগণ। গণতন্ত্রের আর্তচিৎকার বেশিদিন আটকিয়ে রাখা যাবে না। তাই আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। বিএনপির ঐতিহ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

/এসও/এসটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম