বিচারাধীন মামলায় এক প্রতিমন্ত্রীর রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৭:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:২৬

খালেদা জিয়ার টুইট (খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারাধীন মামলা নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার বক্তব্য আদালত অবমাননার শামিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন খালেদা জিয়া নিজেই। রবিবার (২১ জানুয়ারি) এক টুইটে এই প্রশ্ন করেছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়া লিখেছেন, ‘বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি?’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রবিবার বিকালে এই টুইট করেছেন খালেদা জিয়া।
এর আগে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ’১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে।’
রাঙ্গার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই টুইট করেছেন খালেদা জিয়া। তিনি লিখেছেন, ‘‘শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে, বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, ‘১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে।’ বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কী ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেদিকে সতর্ক নজর রাখছে।’’
আরও পড়ুন-
‘আ. লীগের উপকমিটি নিয়ে কেউ বিক্ষোভ করেনি, আনন্দ মিছিল করেছিল’

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম