‘খালেদা জিয়া চাইলেই দৈনিক ২ কোটি টাকা জোগাড় করতে পারেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪১

‘খালেদা জিয়া চাইলেই দৈনিক ২ কোটি টাকা জোগাড় করতে পারেন’ খালেদা জিয়া চাইলেই প্রতিদিন ২ কোটি টাকা জোগাড় করতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন না নিজের স্বামীর নামে গড়া ট্রাস্টের ২ কোটি টাকা খালেদা জিয়া তুলেছেন। তিনি যদি তিনি একবার বলতেন তার ২ কোটি টাকা প্রয়োজন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষই এরচেয়ে বেশি টাকা তাকে দিতেন। এতিমের টাকা তোলা লাগবে কেন? তিনি চাইলেই প্রতিদিন ২ কোটি টাকা জোগাড় করতে পারেন।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘রায়ের আগেই প্রধানমন্ত্রী বলেছেন, এতিমের টাকা চুরির অভিযোগে বিচার হবে, এরশাদ সাহেব বলেছেন সাজা হবে এবং নাজিমুদ্দিন রোডের কারাগারেই রাখা হবে। এসব কিসের লক্ষণ? রাজনৈতিক প্রতিহিংসার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগকারীকেই তদন্ত কর্মকর্তা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপি’র এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায় কোনও প্রকাশ্য আদালতে হয়নি। সেখানে সবাই যেতে পারেনি। এই মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে মাত্র একজন সাক্ষ্য দিয়েছেন। বাকিরা কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে কিছুই বলেননি। যিনি অভিযোগ দায়ের করেছেন সেই হারুন উর রশিদকেই দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করতে। অভিযোগকারীকেই তদন্ত কর্মকর্তা বানানো হয়েছে এই মামলায়। তো অভিযোগকারী কি আর পক্ষে বলবেন?
এই সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে কোনও ক্ষতি করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘জেলে গিয়ে বরং আরও লাভ হয়েছে। খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, এখন মা হয়ে গেছেন। বাংলাদেশের অতীত রাজনীতিতে যেমন খালেদা জিয়ার ভূমিকা ছিল, ঠিক তেমনি ভবিষ্যৎ রাজনীতিতে তার অংশগ্রহণ প্রয়োজনীয়। তাকে কারাগারে রেখে বিএনপিকে দুর্বল করা যায়নি। বরং সারাদেশের নেতাকর্মীরা আরও সুসংগঠিত। খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে বিএনপি কখনোই যাবে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিম,  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।


 

/এসও/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ