আওয়ামী লীগ দুর্নীতিকেও একদলীয় করেছে: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৫:১৭আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৫:১৭

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশ যেমন একদলীয়ভাবে চলছে, তেমনি আওয়ামী লীগের বাইরে দুর্নীতি করার সুযোগ নেই। দুর্নীতিকেও তারা একদলীয় করেছে। যেকোনও সময় বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হিসেবে এই সরকার স্বীকৃতি পাবে।’

বক্তব্য রাখছেন বিএনপি নেতা আমীর খসরু সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্লাহ প্রমুখ।

শেখ হাসিনার কারণেই ২০০১ ও ২০০২ সালে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘তিনি (শেখ হাসিনা) নিজের চেহারা একবারও আয়নায় দেখেন না। বাংলাদেশের মানুষ বিএনপি ও খালেদা জিয়াকে ছাড়া কোনও নির্বাচন হতে দিবে না। ২০১৮ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং ২০১৯ সাল হবে তারেক রহমানের শাসনভার গ্রহণের বছর।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিলো গণতন্ত্রের জন্য। কিন্তু স্বাধীনতার পর সেই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করা হয়। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার বিভাগের স্বাধীনতাসহ সব অধিকার ফিরিয়ে দিয়েছেন। বর্তমানে এই সরকারের আমলে আমরা আবার সেই অবস্থায় ফিরে গেছি।’

তিনি আরও বলেন, ‘১/১১ এর সরকার নিয়ে শেখ হাসিনা বলেছিলেন এটা তাদের আন্দোলনের ফসল। এখন আবার বলেন তাদের নাকি বিচার করা হবে। আন্দোলন করে সেই সরকার আনার জন্য আগে আওয়ামী লীগের বিচার করতে হবে।’

গণতন্ত্রের জন্য সংগ্রাম করার কারণেই আজ খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, ‘খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি। এই খেতাব এখন বিশ্বজুড়ে। খালেদাকে জেলের ভেতরে রাখার মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে বাইরে রাখা। সেই সুযোগ আর দেওয়া হবে না।’

/এসএস/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান