আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার দেশ চালাচ্ছে: মাহবুব উদ্দিন খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৫:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৫:৫৩

বিগত ৮ বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার প্রভাব বিস্তার করে দেশ চালাচ্ছে। আইনের শাসন নেই। আজ কোনও বিচারক ন্যায়বিচার করতে সাহস করেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তারা মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেদিন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির তদন্ত চলছে। কোথায় সেই তদন্ত, কোথায় সেই দুর্নীতি? তারা মিথ্যা কথা বলেছেন, এজন্য দুইজনের পদত্যাগ করা উচিত।’

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সুপ্রিম কোর্টে বিজয় হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ জন্যই সুষ্ঠু নির্বাচনকে আওয়ামী লীগ ভয় পায়। যেখানেই সুষ্ঠু নির্বাচন সেখানেই আওয়ামী লীগের ভরাডুবি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।’

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘এ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এরইমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিকভাবে ভোট চাচ্ছেন। আর বিরোধী দলের নেত্রী জেলে। তাদের কোনও সভা-সমাবেশ এমনকি মানববন্ধনও করতে দেওয়া হচ্ছে না। যদি জনগণ একবার ভোটকেন্দ্রে যেতে পারে তখন দেখবেন জাতীয়তাবাদী শক্তির বিজয় কীভাবে হয়।’

শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

/এসএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান