খালেদা জিয়ার সাক্ষাৎ পেতে কারাগারে বিএনপির তিন নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৫:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৬:১৬

খালেদা জিয়া (ফাইল ছবি) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। শনিবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৪৫ মিনিটে কারাগারের ভেতরে প্রবেশ করেন তারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি নিয়েছিলেন তার দলের এই তিন নেতা। শুরুতে ১৭ এপ্রিল সময় দেওয়া হলেও তা বাতিল করে ১৯ এপ্রিল তাদেরকে সময় দেওয়া হয়। কিন্তু তারা কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইজি প্রিজন না থাকায় সাক্ষাৎ হবে না। তবে পরেরবার অনুমতি নেওয়ার  প্রয়োজন হবে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করেন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ড. আখতারুজ্জামানের পঞ্চম বিশেষ জজ আদালত। এরপর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের ডে কেয়ার সেন্টারটিকে ‘সাব জেল’ ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে।
দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া এর আগে একবার কারাগারে যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ