খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মশকরা করছেন আ. লীগের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ১৩:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৬:১৩

  সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতারা উপহাস ও মশকরা করছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুরে বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা যে মিথ্যাচার করছেন তাতে জাতীয়তাবাদী চিকিৎসকরা চিকিৎসা করলে যে সার্টিফিকেট দেবেন সেখানেও সন্দেহ থাকবেই—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করেছেন রিজভী।

তিনি বলেন,  ‘তাহলে কী স্বাধীনতা চিকিৎসা পরিষদের সার্টিফিকেটধারীদের চিকিৎসার বাইরে দেশের মানুষ যেতে পারবে না? দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা দীর্ঘ ২০/২৫ বছর ধরে তার চিকিৎসা করছেন। যারা তার ব্যক্তিগত চিকিৎসক তারা দেশের পেশাদার চিকিৎসক।’
শেখ হাসিনার রক্তাক্ত শাসন থেকে জনগণের দৃষ্টিকে সরাতে প্রতিদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্ভট ও আবোল-তাবোল কথা মানুষকে শুনতে হচ্ছে বলে মনে করেন রিজভী।
তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষের টালবাহানায় বিনা চিকিৎসায় কারাগারে বিপন্ন জীবন কাটাতে হচ্ছে খালেদা জিয়াকে। অথচ এ বিষয়ে সরকার নিশ্চুপ-নির্বাক থেকে দলের সাধারণ সম্পাদককে নিয়ে ঠাট্টা তামাশা করাচ্ছে। সহজাত বিচার বুদ্ধি হারিয়ে আওয়ামী লীগ নেতারা মোহগ্রস্ত হয়ে গেছে।’
খালেদা জিয়া আদালতের বদৌলতে নয়, শেখ হাসিনার প্রতিহিংসার বদৌলতে কারাগারে বন্দি বলে দাবি করে তিনি বলেন, ‘এটাই সর্বজনস্বীকৃত। আদালতের মাধ্যমে তা আনুষ্ঠানিকতা করা হয়েছে মাত্র। তাই দেশনেত্রীর সুচিকিৎসা ও তাকে মুক্তি না দিতে সরকার প্রধান অনিচ্ছুক ও অনমনীয়।’
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান বিএনপির এই নেতা।
আসন্ন দুই সিটি নির্বাচন নিয়ে রিজভী ব‌লেন, ‘আগামী ১৫ মে দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ সরকারের নির্দেশে রাতের বেলায় এ দুই সিটির স্থানীয় বিএন‌পি নেতাকর্মীদের বাসায় বাসায় হানা দিয়ে গ্রেফতার, ক্রসফায়ারের হুমকি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সতর্ক না হলে একদিন জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে।’




 

/এএইচআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান