সরকার স্যাটেলাইট নিয়ে মিথ্যাচার ও লুটপাট করছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ১৭:০৮আপডেট : ১৪ মে ২০১৮, ১৭:১১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বাংলাদেশ প্রভাষক সমিতির আলোচনা সভা স্যাটেলাইট নিয়ে সরকার মিথ্যাচার করে মিডিয়া দিয়ে প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘একদিকে স্যাটেলাইট নিয়ে মিথ্যাচার করছে, অন্যদিকে লুটপাট করছে। তিনগুণ বেশি টাকা স্যাটেলাইটের পেছনে খরচ করেছে। এই স্যাটেলাইটে বাংলাদেশের কত টাকা ক্ষতি হবে, তাও বলছে না।’ সোমবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবে  খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ প্রভাষক সমিতি আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দিন দিন জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপছে  অভিযোগ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মেগা প্রজেক্ট এই স্বৈরাচারদের খুব প্রিয় জিনিস। জনগণের সব অধিকার কেড়ে নিয়ে তারা এসব মেগা প্রজেক্টের কথা বলছে। মেগা প্রজেক্টের কথা বলে দেশের ওপরে ও আগামী প্রজন্মের ওপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আগে ঋণের বোঝা ছিল ৩৬ হাজার কোটি টাকা। এখন সেটা ৬০ হাজার কোটি টাকায় পৌঁছে গেছে।’

বর্তমান নির্বাচন কমিশন দিয়ে দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে স্বৈরাচারদের কিছু সিদ্ধান্ত আছে। এই নির্বাচন কমিশন দিয়ে এদেশে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। এই ইসির সঙ্গে নতুনভাবে দুর্নীতি দমন কমিশনও অংশ নিয়েছে। যেখানে বিরোধী দলীয় প্রার্থী থাকবে, সেখানে দুদক তাদের হয়ে কাজ করবে।’

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল বের করা যাবে না। কারণ যে দেশে আইনের শাসন নেই, সে দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার আশা করা সম্ভব না। এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের আন্দোলন জন্য।’

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম