বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী অনশনের জন্য আবেদন করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৪:০৮আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৪:১০

বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী অনশনের জন্য আবেদন করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ করতে চায় তার দল। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমবেত হওয়ার প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। এজন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদনপত্র জমা দিয়েছে বিরোধী দলটি।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ৯ জুলাই সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি। রিজভী বলেন, ‘পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালনের জন্য রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ও মহানগর নাট্যমঞ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। যেখানে অনুমতি পাওয়া যাবে সেখানেই প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী