খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ ৭ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ১৩:১৫আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৩:১৫

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ৫ জুলাইয়ের পরিবর্তে ৭ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৫ জুলাই) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানা।
রিজভী বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই শনিবার বেলা ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘একই দাবিতে আগামী ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। এর জন্য দলের পক্ষ থেকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ঢাকার যেই স্থানে অনুমতি পাওয়া যাবে সেখানে প্রতীকী অনশন কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজও দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। শেখ হাসিনার নির্দেশে সাজানো মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে বন্দি রাখার পর এখন তার সব জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছে বলেই জনগণ বিশ্বাস করে। এজন্য খালেদা জিয়ার মামলা নিয়ে আরও নতুন নতুন গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। একের পর এক তার জামিনযোগ্য মামলায় জামিন না দেওয়া সরকারের মনোবাসনা পূরণেরই বহিঃপ্রকাশ।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী