মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে গোলটেবিল বৈঠক করবে বিএনপি

সালমান তারেক শাকিল
১০ জুলাই ২০১৮, ২০:৩৮আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:৩৯

বিএনপি দেশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দলীয় অবস্থান ব্যাখ্যা করবে বিএনপি। এই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়টি সমন্বয় করছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

স্থায়ী কমিটির সূত্র জানায়, সম্প্রতি সংঘটিত কোটা সংস্কার চেয়ে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা, মাদক নির্মূল করতে গিয়ে ‘বিনা বিচারে মানুষ হত্যা’র বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

গোলটেবিল আলোচনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া সরকারের বিরুদ্ধে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গোলটেবিলে অংশ নেবেন। এতে দলের একজন সদস্য মূল প্রবন্ধ পাঠ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে গোলটেবিলটি অনুষ্ঠিত হবে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি পেপার প্রেজেন্টেশন থাকবে। প্রেজেন্টেশনের পর মুক্ত আলোচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও থাকবেন। দেশের বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কূটনৈতিক কোরের অন্যতম সদস্য ও ভাইস-চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেজর মানবাধিকার লঙ্ঘনগুলো নিয়ে আলোচনা হবে। গোলটেবিল আলোচনা হবে। অনেকে আমন্ত্রিত হয়েছেন।’

/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী