খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজন ও আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৯:৩৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৯:৪০


৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের স্বজনরা। শনিবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এর আগে বেলা ৩টার দিকে দেখা করেছেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সানা উল্লাহ মিয়া। বিএনপির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।





খালেদা জিয়ার সঙ্গে যেসব স্বজন দেখা করেছেন, তারা হলেন, তার বড় বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, সেলিনা ইসলামের ছেলের স্ত্রী, খালেদা জিয়ার ভাগ্নে মো. মামুন, মোহাম্মদ মাসুদ।
সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শরীর ভালো নেই। তার হাঁটাচলা করতে কষ্ট হয়।
এর আগে ১৪ জুলাই সেলিমা ইসলামসহ পরিবারের ৫ সদস্য কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। ওইদিন সেলিমা ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়া অসুস্থ থাকায় নিচে নামতে পারেননি। আমাদেরও ওপরে যেতে দেওয়া হয়নি। তাই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।’
গত কয়েকদিন ধরে বিএনপির নেতারা অভিযোগ করছেন, কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরও বেড়েছে। কারাগারে তাকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে। তিনি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান