বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আবারও শুক্রবার সকালে মিছিল করেছেন। দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে শুক্রবার সকাল পৌনে ৮টায় শংকর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে শেষ হয়।
এতে আরও বলা হয়, ‘মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী আহমেদ। মিছিলে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্লোগান দেন।’








