দানব সরকারকে অপসারণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭

জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীরা বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দানব সরকারকে অপসারণ করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। এমনটাই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা।
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনও উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপোসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাদেরকে ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।’
আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এরা গণতন্ত্র বিরোধী ও সমাজ বিরোধী সরকার। যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সব অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এই অবৈধ সরকার জবরদস্তি মূলকভাবে ক্ষমতায় বসে মানুষের সকল অধিকার হরণ করেছে। তাই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ এই দানব সরকারকে অপসারণ করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের শপথ এই সরকারের দুঃশাসন থেকে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার আমাদের যে সংগ্রাম তা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ অচিরেই আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো।’
এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা: এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অনেকে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের