এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান আ. লীগ করতে পারবে না: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬

আলোচনা সভায় মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান আওয়ামী লীগ করতে পারবে না। এ সমস্যা সমাধানের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে যুব জাগপা’র কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করে তার সঙ্গে আলোচনায় বসতে হবে, তার মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। এছাড়া এদেশে রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব না।’
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপির জন্য নয়,এদেশের ১৬ কোটি মানুষের জন্য নয়। কিন্তু তারা আজকে নার্ভাস হয়ে গেছে। তাই তারা আবোল-তাবোল বলছে। এই সরকার যদি তাদের ভেতরে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে চায়,এই সরকার যদি বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠ থাকতে চায়,আওয়ামী লীগ যদি এদেশের মানুষের সত্যিকার কল্যাণ চায় তাহলে তার একমাত্র উপায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে জনগণ যাকে চায় সেই ইচ্ছার প্রতিফলন ঘটানো।’
বিএনপির এই নেতা বলেন, ‘তারা ক্ষমতাকে পুঁজি করে রাজনীতি করছে। রাজনীতি কোনোদিন ক্ষমতাকে পুঁজি করে হয় না। রাজনীতি করতে হলে আদর্শ নিয়ে করতে হয়। সে কারণেই খালেদা জিয়া প্রমাণ করেছেন এবং তার সেই সৎ সাহস আছে বলেই তিনি সেদিন কারাগারে বলেছিলেন,এই মিথ্যা বিচারের আদালতে আমি আর আসবো না। তার সেই সততা আছে বলেই তিনি বলতে পেরেছেন, মিথ্যা মামলা দিয়ে তাকে যত খুশি শাস্তি দেওয়া হোক। খালেদা জিয়া কোনোদিন পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন নাই।’
সম্মেলনের আহ্বায়ক আরিফুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুব জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

/এসও/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম