হাততালি দিয়েন না, কর্মসূচি দিলে মাঠে কতজন থাকবেন দেখবো: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল  ছবি) বিএনপির নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘শুধু হাততালি দিয়েন না, কর্মসূচি দিলে মাঠে কতজন থাকবেন, দেখবো।’ বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতীকী অনশনে হাততালিরত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

খালেদা জিয়ার কারামুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে অনশন করছিলেন বিএনপির নেতাকর্মীরা। অনশনের শেষ দিকে বক্তব্য দিতে আসেন মওদুদ আহমদ। তিনি বক্তব্য দেওয়া শুরু করতেই অনশনে অংশ নেওয়া নেতাকর্মীরা হাততালি দিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় স্লোগান ও হাততালি থামানোর আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘সময় আসছে, বেশি দেরি নেই। এমন কর্মসূচি দেওয়া হবে, যে কর্মসূচিতে এই সরকারের নৌকা ভেসে যাবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘সময় মাত্র মাসখানেক। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। এবার রাজপথে নেমে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত থাকতে হবে। সরকারকে বিদায় করতে হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্জন কারাগারে আছেন। তাকে একটি পরিত্যক্ত কক্ষে আবদ্ধ করে রাখা হয়েছে।’

সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না বলে মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি হবে বলে অন্তত আমার মনে হয় না। তাই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হলো রাজপথের আন্দোলন। ইনশাল্লাহ, আমরা খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমেই কারামুক্ত করবো।’

স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রতীকী অনশনে দলের সিনিয়র নেতারা অংশ নেন। দুপুর ১২টার দিকে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের