আমরা রাজপথে নামলে শেখ হাসিনা পদত্যাগ করবেন: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা রাজপথে নামলে শেখ হাসিনা পদত্যাগ করবেন। দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন।’ রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার কারামুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে’ এ সমাবেশ করছে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘তারেক রহমান দেশে ফিরে আসতে পারবেন। আর যদি রাজপথে না থাকতে পারি, তাহলে এর কোনোটাই হবে না।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রাজপথে যে থাকবে তার সঙ্গে ঐক্য হবে। সে যদি শয়তানও হয়, তার সঙ্গে ঐক্য হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ঐক্যের জন্য প্রস্তুত। খালেদা জিয়ার ডাকে যে ঐক্যযাত্রা শুরু হয়েছিল, সেই ঐক্য মানুষের মনে আশার তৈরি করেছিল। সেই ঐক্যের জন্য বিএনপি প্রস্তুত। এই ঐক্যে অনৈক্যের সুর বাজলে জনগণ থুতু দেবে।’

রবিবার দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

/এসটিএস/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম