‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা পাগলেও বিশ্বাস করে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৩:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

স্মরণসভায় হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ বিএন‌পির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হা‌ফিজ উদ্দিন আহ‌মেদ বলেছেন, ‘এই সরকারের আমলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা পাগলেও বিশ্বাস করে না।’

মঙ্গলবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে চেতনা বাংলা‌দেশের উদ্যো‌গে আ স ম হান্নান শাহর দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে আয়োজিত স্মরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন।
হাফিজ উদ্দিন বলেন, “দেশে নির্বাচন এলে দুঃখ হয়। কারণ, এই সরকার এমন ধরনের নির্বাচন করে যে আমরা ঘর থেকে বের হতে পারি না। শুধু তাই নয়, বর্তমান নির্বাচন কমিশন বলেছে ‘দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তার গ্যারান্টি আমরা দিতে পারবো না।’ তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে?”
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার প্রতিবেশী দেশের যা যা চাওয়া, তার সব দিয়ে দিয়েছে। এই কারণে জনমনে হতাশা। যার কারণে অতীতেও এই সরকার জনগণের ভোট পায় নাই আর বর্তমানেও পাবে না। তাই তারা সাধারণ জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেয় না। আইনশৃঙ্খলা বাহিনীকে সিভিল পোশাকে ভোটকেন্দ্রে পাঠায় এবং ভোটকেন্দ্র থেকে সাধারণ জনগণকে বের করে দেয়। আওয়ামী লীগ নেতারা নির্বাচনে জয়ী হতে পারবে না, তাই তারা নির্বাচনে কারচুপি করতে ইভিএম ব্যবহারের ব্যবস্থা করছে।’
আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি শা‌মিমা রহি‌মের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান মেজর জেনা‌রেল (অব.) রুহুল আলম চৌধুরী, আনোয়ারুল আজিম, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

‌/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম