হামলার অভিযোগে সিইসির কাছে শাহ মোয়াজ্জেমের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

শাহ মোয়াজ্জেম (ছবি: সংগৃহীত) মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন নিজের নির্বাচনি এলাকায় তার ওপর হামলার অভিযোগ এনেছেন। এ ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। সোমবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় বরাবর তিনি এই চিঠি পাঠান।

চিঠিতে শাহ মোয়াজ্জেম অভিযোগ করে বলেন, ‘গত শনিবার (৮ ডিসেম্বর) আমার এলাকার এক কর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে আরেক অসুস্থ নেতাকে দেখতে পাথরঘাটায় যাচ্ছিলাম। পরে বিকাল ৪টার দিকে সিরাজদিখান এলাকার কুচিয়ামোড়ায় পৌঁছালে ১৫-২০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে আমাদের সঙ্গে থাকা ৫টি গাড়ি ভাঙচুর এবং আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এ সময় আমার সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করে আহত করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় স্থানীয় লোকজনের সহায়তায় আমরা প্রাণে বেঁচে যাই। পরে আক্রমণকারীরা নৌকার স্লোগান দিতে দিতে গুলি চালিয়ে পালিয়ে যায়।’

হামলার অভিযোগে সিইসির কাছে শাহ মোয়াজ্জেমের চিঠি
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি ও আমার নির্বাচনি এলাকার জনগণ ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বর্তমান অবস্থা নির্বাচনি আচরণবিধি অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে উপযুক্ত নয়। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাই।’

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা

/এসএসএ/এআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী