শপথ নেবেন না বিএনপি ও ঐক্যফ্রন্টের এমপিরা: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ধানের শীষ ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

‌‘আপনাদের যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন তারা শপথ নিবেন কিনা’ এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‌‘আমরা তো নির্বাচনের ফলাফল আগেই প্রত্যাখ্যান করেছি। অন্যদের শপথ নেওয়া হয়ে গেছে। আমরা শপথ নিচ্ছি না।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রার্থীরা নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘নিষ্ঠুর ও প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে আমরা স্মারকলিপি দেবো।’

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের